ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জেনে নিন

মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে জাপানে ফুল-ফ্রি স্কলারশিপ

মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ে জাপানে ফুল-ফ্রি স্কলারশিপ
×
×

  শাকিল ইমতিয়াজ 

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৪৯

জাপানে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন (Honjo International Scholarship Foundation)। ২০২৭ শিক্ষাবর্ষের এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা তাদের ডিগ্রির মেয়াদের ওপর ভিত্তি করে মাসে সর্বোচ্চ দুই লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় এক লাখ ৮০ হাজার টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

আবেদনের যোগ্যতা

বয়সসীমা: মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে
অন্যান্য শর্ত: পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে উন্নয়নমূলক কাজ ও অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে।
ভাষাগত দক্ষতা: জাপানি ভাষায় মৌলিক যোগাযোগের সক্ষমতা থাকতে হবে (নির্বাচনী সাক্ষাৎকারটি জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে)।
২০২৭ সালের এপ্রিল বা শরৎকালীন সেশনে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন বা ভর্তি হতে আগ্রহী এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা (মেয়াদভিত্তিক মান্থলি স্টাইপেন্ড):
১ থেকে ২ বছরের ডিগ্রি প্রোগ্রাম: প্রতি মাসে দুই লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় এক লাখ ৮০ হাজার টাকা)।
৩ বছরের ডিগ্রি প্রোগ্রাম: প্রতি মাসে দুই লাখ ১০ হাজার ইয়েন (প্রায় এক লাখ ৬৪ হাজার টাকা)।
৪ থেকে ৫ বছরের ডিগ্রি প্রোগ্রাম: প্রতি মাসে এক লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় এক লাখ ৪১ হাজার টাকা)।

প্রয়োজনীয় কাগজপত্র
l পাসপোর্ট সাইজের ছবি
l  দুই মিনিটের একটি গবেষণা-সংক্রান্ত ভিডিও উপস্থাপন
l একাডেমিক ট্রান্সক্রিপ্ট
l বিস্তারিত গবেষণা প্রস্তাবনা (গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে এর অবদান এবং পূর্বের অর্জন উল্লেখ থাকতে হবে)
l সুপারভাইজর/তত্ত্বাবধায়কের সুপারিশপত্র (Recommendation Letter)
l বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার বা গ্রহণপত্র
l (ঐচ্ছিক) ৩০ সেকেন্ডের একটি আত্মপরিচিতিমূলক (Self-introduction) ভিডিও

আবেদন ও বাছাই প্রক্রিয়া
অনলাইন আবেদন: আগ্রহী প্রার্থীদের হোনজো ফাউন্ডেশনের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে (https://entry.hisf.or.jp/) অনলাইনে আবেদন করতে হবে।
প্রাথমিক ফল প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৭।
সাক্ষাৎকার: ৯ ফেব্রুয়ারি ২০২৭ (টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে)।
চূড়ান্ত ফলাফল প্রকাশ: ৩১ মার্চ ২০২৭।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

বিস্তারিত: https://www.hisf.or.jp/en/scholarship/foreigner/ 

আরও পড়ুন

×