ভোট চাইলেন তাবিথের মা
ছেলের জন্য ভোট চাইতে নির্বাচনী মাঠে নেমেছেন তাবিথের মা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১০:২৪
এবার ছেলের জন্য ভোট চাইতে নির্বাচনী মাঠে নেমেছেন মা। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল মিন্টু ছেলের জন্য ভোটারদের কাছে ভোট চেয়েছেন।
শনিবার উত্তর সিটির ১৭নং ওয়ার্ডের খিলক্ষেত, কুড়িল ও কাজীবাড়ী থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ছেলের জন্য ভোট চান।
তার সঙ্গে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে ভোটারদের আগ্রহ আর উৎসাহ দেখে তিনি অভিভূত হন।
- বিষয় :
- ঢাকা উত্তর সিটি করপোরেশন
- তাবিথ আউয়াল
