৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দারোয়ান গ্রেপ্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১০:৩৩
রাজধানীর শাহজাহানপুর এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পার্শ্ববর্তী বাড়ির দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই ঘটনার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শাহজাহানপুর এলাকার একটি বাসায় শিশুটি তার পরিবারের সঙ্গে থাকত। তবে ঘটনার সময় বাসায় কেউ ছিল না। ওই সুযোগে পাশের বাড়ির দারোয়ান মজিবর (৫৩) ওই বাসার গ্যারেজে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক নূর ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে স্বাস্থ্যগত পরীক্ষা ও ফরেনসিক রিপোর্টের জন্য শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- শাহজাহানপুর
- শিশু ধর্ষণ
