ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তারিক সাঈদকে ফরিদপুর যুব সমিতির সংবর্ধনা

তারিক সাঈদকে ফরিদপুর যুব সমিতির সংবর্ধনা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১২:৫৭

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারিক সাঈদকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুর যুব সমিতি-ঢাকা। শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে তারিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফরিদপুর যুব সমিতির সভাপতি মুনসী সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর যুব সমিতিসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতারা। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ফরিদপুরের এই কৃতী সন্তানকে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা। শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×