শ্রেণিকক্ষে ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২২ | ১৩:২৫ | আপডেট: ১৪ জুন ২০২২ | ১৩:৩৮
কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং এর প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গুলিস্তান ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং এর প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।