ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

আর্ট সামিটে রাদওয়ান মুজিব

আর্ট সামিটে রাদওয়ান মুজিব
×

ঢাকা আর্ট সামিটে রাদওয়ান মুজিব সিদ্দিক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৮ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২২

ঢাকা আর্ট সামিটে উপস্থিত হয়ে প্রদর্শনী ঘুরে দেখলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

রোববার দুপুরে এই আয়োজনে হঠাৎ উপস্থিত হন তিনি। এরপর আর্ট সামিটের বিভিন্ন প্রদর্শনী ও চিত্রকর্ম পরিদর্শনে যান। এ সময় রাদওয়ান একাডেমির জাতীয় চিত্রশালার প্রথম তলায় 'লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' শীর্ষক আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন।

এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সিআরআই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজনে যৌথভাবে সহায়তা করছে।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা এই প্রদর্শনী সম্পর্কে সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, মুজিব বর্ষ উপলক্ষে এবার আর্ট সামিটের আয়োজকেরা পৃথকভাবে এই প্রদর্শনীর ইচ্ছা প্রকাশ করেন। এরপর সিআরআই ডিজাইন, ছবি এবং অন্যান্য বিষয়ে সহায়তা প্রদান করেছে।

তিনি বলেন, এ কাজে সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক সরাসরি পরামর্শ দিচ্ছেন। এছাড়াও অপর ট্রাস্টি নসরুল হামিদ বিপু ডিজাইন এবং কনটেন্ট বিষয়ে পরামর্শ প্রদান করছেন।

২০১২ সাল থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে 'ঢাকা আর্ট সামিট' অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দক্ষিণ এশিয় শিল্পকর্ম ও চিত্রকলা প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন।

আরও পড়ুন

×