ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

রাজধানীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ নারী

রাজধানীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ নারী
×

নিহতদের একজনের সঙ্গে পাওয়া পরিচয়পত্র- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৫৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৪:৩৬

রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মহাখালীর সেতুভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে। সড়কে ওই দুই নারীর মৃতদেহের পাশে 'প্রেস' লেখা একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

প্রাথমিকভাবে নিহতদের একজনের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার নাম দুলদানা আক্তার কচি এবং তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি অফিসার বলে লেখা রয়েছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। সড়কে তাদের পাশে পাওয়া মোটরসাইকেলে 'প্রেস' লেখা রয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতালে রয়েছে।

বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম জানান, সেতু ভবনের সামনে সড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় একটি স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি জানান, পথচারীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুটির সামনে 'প্রেস' লেখা ছিল বলে জানান ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা।


আরও পড়ুন

×