বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তথ্য অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি’ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে কমিটির সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রী স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল এবং সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
