ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫৩
রাজধানী ডেমরায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অশ্বীক আহমেদ (২০) ও সাদীম রিজভী (২১) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে অশ্বীক স্থানীয় রোকেয়া আহসান কলেজে পড়তেন। অপরজনের সম্পর্কে এখনও জানা যায়নি। তবে দুজনেই ডগাইর বাজার এলাকায় থাকতেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতাল ফাঁড়ির ইনচাচর্জ (উপ-পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি বলেন, মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আহত দুই আরোহীকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অশ্বীক। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
