`মিশন সেভ বাংলাদেশ`
খাবার পেল ১০০ পরিবার, জীবাণুমুক্ত ১৩ স্থান
'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে আঁকা হচ্ছে দূরত্ব সার্কেল- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৭:৪৮ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০৭:৫০
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আর এতে সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তবে তাদের পাশে দাঁড়িয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
নিত্যপণ্য সহায়তা, মাস্ক বিতরণ, হ্যান্ড ওয়াশিং বেসিন স্থাপন, সামাজিক দূরত্ব সার্কেল বসানোসহ প্রতিদিন নানা ধরনের কাজ করছে সমকাল, সেবা এক্সওয়াইজেড ও ডেইলি স্টারের এই উদ্যোগ।
এই উদ্যোগের অংশ হিসেবে রোববার রাজধানীর এফডিসি এলাকায় ১০০ পরিবারকে ১০ দিনের খাবার দেওয়া হয়; যার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি সাবান। 'মিশন সেভ বাংলদেশ'- এর পক্ষ থেকে গত কয়েকদিনে প্রায় তিন হাজার পরিবারকে এই পরিমাণ খাবার দেওয়া হয়েছে।
এছাড়া এদিন বনশ্রী, রামপুরা,আনন্দনগর, কোটবাড়ী, গাবতলী, কল্যাণপুর, পাইকপাড়া, আহমেদনগর, তলারবাগ, মণিপুর, পীরেরবাগ, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া,ইব্রাহীমপুরসহ ঢাকার ১৩টি জায়গা জীবাণুক্ত করা হয়। একই সঙ্গে মিশনের পক্ষ থেকে এদিন করোনা রোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গুলশান, মহাখালী ও বাড্ডা এলাকায় ২৬টি মুদি দোকান ও ফার্মেসির সামনে সামাজিক দূরত্ব সার্কেল এঁকে দেওয়া হয়।
এ উদ্যোগে এখন পর্যন্ত অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন এবং এনআরবি কানেক্ট টিভি। এছাড়া এই উদ্যোগে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৬৪ লাখ ১৩ হাজার ৫৫৯ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।
