মিটফোর্ড হাসপাতালের ওটিসহ ওয়ার্ড লকডাউন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ১৩:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের একটি ওয়ার্ড এবং একটি অপারেশন থিয়েটার (ওটি) লকডাউন করা হয়েছে। ওয়ার্ডে থাকা একজন রোগী ও অপারেশন থিয়েটারে কর্মরত একজন সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার ওটিসহ ওই ওয়ার্ড লকডাউন করা হয়।
জানা গেছে, দুপুরে হাসপাতালের গাইনি বিভাগের সিজার ওটির একজন সিনিয়র ষ্টাফ নার্সের (৩০) করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়। অন্যদিকে একলামশিয়া বিভাগে একজন নারী রোগীরও (২৯) করোনা পজেটিভ পাওয়ায় তাদের দুজনকেই মহানগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী সমকালকে জানান, ওই ওয়ার্ড ও ওটি সংক্রান্ত চিকিৎসক-নার্স, রোগী, কর্মচারী সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ওটি এবং ওয়ার্ডগুলোকে ফেমিকেশন করা হচ্ছে। খুব শিগগিরই খুলে দেওয়া হবে।
