স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিল ঢাকা নগর উত্তর আ.লীগ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে-সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
বুধবার বিএসএমএমইউ'র ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া’র হাতে তিনশ পিপিই ও এক হাজার মাস্ক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস. এম মান্নান কচি প্রমুখ। বিজ্ঞপ্তি।
