প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৪৪
বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অ্যাসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতন অনুদান হিসেবে জমা দেওয়া হয়েছে।
গনভবন থেকে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এ চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের হাতে চেক তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মো ফজলে আহাদ কায়সার ও কোষাধ্যক্ষ কবির উদ্দিন মোল্লা।
