ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ফোন পেলেই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা বাবু

ফোন পেলেই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা বাবু
×

দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবু -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৮:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। ঘুরে ঘুরে এই খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি কেউ তাকে ফোন দিলেও নিজের টাকায় নিত্যপণ্য কিনে গোপনে তা নিম্ম মধ্যবিত্তের বাসায় দিয়ে আসছেন।

গাজী সারোয়ার হোসেন বাবু সমকালকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মানবতার পাশে দাঁড়িয়েছে যুবলীগ। এরই অংশ হিসেবে তিনি নিজের ও পরিবারের টাকায় বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

তিনি জানান, খাদ্যসামগ্রী বিতরণের জন্য চারটি টিম করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

যুবলীগ নেতারা জানিয়েছেন, খাদ্যসামগ্রীর মধ্যে চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি,  পিঁয়াজ ১ কেজি ও দুটি সাবান রয়েছে। এরআগে যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন

×