ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

লালমাটিয়ায় ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা

লালমাটিয়ায় ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর লালমাটিয়ায় শ্রমজীবী ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থীর ফেসবুক গ্রুপ ‘সহযোগী’।

সম্প্রতি এই গ্রুপের সদস্যরা প্রায় এক হাজার কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য দরিদ্রদের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, লবণ, আলু ও সাবান।

‘সহযোগী’ গ্রুপের সদস্য মোরশেদুল আমিন বলেন, করোনার প্রার্দুভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী মানুষের জীবন। তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

আরেক সদস্য সাইফুল ইসলাম সামিম বলেন, সারা দেশের বিত্তবানরা মানুষরা যদি এভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×