ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আদাবরে বিএনপি নেতা হত্যায় আরও একজন গ্রেপ্তার

আদাবরে বিএনপি নেতা হত্যায় আরও একজন গ্রেপ্তার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২২:৪৫

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। রোববার ভোরে কিশোরগঞ্জ থেকে আটক পারভেজ এজাহারনামীয় দুই নম্বর আসামি। 

এ নিয়ে বাদশা হত্যা মামলায় র‌্যাব ও পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করল। আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম সমকালকে বলেন, ‘রোববার বিকেলে আসামি পারভেজকে আমাদের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।’ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

২৯ জুন রাতে আদাবরের নবোদয় হাউজিংয়ে বিশ্বকাপ ফুটবল দেখছিল এলাকার লোকজন। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসা করতে ১ জুলাই রাতে নবোদয় হাউজিংয়ে সালিশে বসে দুই পক্ষ।

সালিশের একপর্যায়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার ওপর হামলা চালানো হয়। দুজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। সাদ্দামকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর বাদশা মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী স্মৃতি আক্তার বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। 
 

আরও পড়ুন

×