ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পুলিশ হাসপাতালকে ৫টি ভেন্টিলেটর উপহার দিল নাভানা গ্রুপ

পুলিশ হাসপাতালকে ৫টি ভেন্টিলেটর উপহার দিল নাভানা গ্রুপ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৯:৫০ | আপডেট: ১২ মে ২০২০ | ১০:৩২

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঁচটি ভেন্টিলেটর উপহার দিয়েছে নাভানা গ্রুপ। মঙ্গলবার এই উপহার দেওয়া হয়।

ডিএমপি নিউজে বলা হয়, উপহার গ্রহণ করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দারসহ নাভানা গ্রুপ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধার ভূমিকা পালনকারী পুলিশের পাশে এসে বন্ধুর মতো দাঁড়ানোর জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নাভানা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।




আরও পড়ুন

×