ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দক্ষিণখানে পুলিশের সঙ্গে চাাঁবাজদের সংঘর্ষ, গ্রেপ্তার ৩৭

দক্ষিণখানে পুলিশের সঙ্গে চাাঁবাজদের সংঘর্ষ,  গ্রেপ্তার ৩৭
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১০:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকা মহানগরীর দক্ষিণখান থানা এলাকায় চাঁদা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণকারী চাঁদাবাজদের  সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি ঘটনা এ ঘটনায় শনিবার পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, মহামারি করোনার মধ্যে দক্ষিণখান থানা পুলিশের ভয়ে অধিকাংশ লোকজন এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে।  

এ ব্যাপারে ক্ষিণখান থানার ওসি শিকার মো. শামীম হোসেন বলেন, গত বুধবার দক্ষিণখানের কোটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত মূলহোতা ৩৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানা এলাকায় অন্তত ২ হাজার ব্যাটারিচালিত যান ইজিবাইক চলাচল করে। অভিযোগ রয়েছে, পুলিশের ছত্র ছায়ায় একদল চাঁদাবাজ এলাকায় এসব গাড়ি নিয়ন্ত্রণ করে। তাদেরকে অনেক সময় লাইনম্যান বলা হয়। প্রতিমাসে এসব প্রতিটি যান থেকে ১৫০০ করে লাখ লাখ টাকা তোলে এই চাঁদাবাজ লাইনম্যানরা।

ওসি শিকার মো. শামীম হোসেন সমকালকে বলেন, পুলিশকে মারধর ও গড়ি ভাংচুরের ঘটনায় এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।


আরও পড়ুন

×