ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদের আলোচনা

’প্রণোদণা সহায়তার সঠিক ব্যবহার অর্থনীতিকে সচল রাখবে’

’প্রণোদণা সহায়তার সঠিক ব্যবহার অর্থনীতিকে সচল রাখবে’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০ | ১০:৪৯ | আপডেট: ২৭ মে ২০২০ | ১০:৪৯

 সরকার ঘোষিত প্রণোদণা সহায়তার সঠিক ব্যবহার অর্থনীতির চাকাকে সচল রাখবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

২১ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে আয়োজিত আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদের এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।

বক্তরা বলেন,  সরকার ঘোষিত প্রণোদণা সহায়তার সঠিক ব্যবহার অর্থনীতির চাকাকে সচল রাখবে। পেশাদার হিসাববিদগণ এই সময়ে ব্যবসায়ীদের সাহায্য করতে পারেন।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মনোয়ার হোসেন এফসিএ, এফসিএমএ, এফসিএস, সিফও অগ্রণী ব্যাংক। এতে সভাপতিত্ব করেন আসাদ চৌধুরী এফসিএমএ এবং সঞ্চালনা করেন মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।

এছাড়া আলোচনায় আরো অংশগ্রহণ করেন মোহাম্মদ জসিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, আবুল মনসুর এফসিএমএ, জাহাঙ্গীর এ মানিক এফসিএস, সিপিএ, আলাউদ্দিন মিয়া এফসিএ, জহিরুল কাইয়ূম এফসিএ, এফসিজিএ, সিসা, জহিরুল ইসলাম এফসিএ, কামরুল হাসান এসিএমএ, মিজানুর রহমান এসিএসহ অনেকে।

এ সময় বক্তারা করোনাভাইরাস পরিস্থিতে সরকারের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×