ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তথ্যসচিব কামরুন নাহারের বাবার মৃত্যু

তথ্যসচিব কামরুন নাহারের বাবার মৃত্যু
×

মোহাম্মদ ইউনুস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ১০:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

তথ্যসচিব কামরুন নাহারের বাবা ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইউনুস মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ মেয়ে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ ইউনুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

×