ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সবুজবাগে ভবনের নারীর গলিত লাশ

সবুজবাগে ভবনের নারীর গলিত লাশ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৬:৩৯

রাজধানীর সবুজবাগের একটি আবাসিক ভবন থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। মঙ্গলবার গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

সবুজবাগ থানার এসআই রবীন্দ্রনাথ সরকার জানান, সবুজবাগের কুসুমবাগ এলাকার ১/১ নম্বর বাড়ির ভূ-গর্ভস্থ তলা (আন্ডারগ্রাউন্ড) থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরণে ছিল কালো গ্যাবাডিন প্যান্ট। শরীরের উপরের অংশে কোনো কাপড় ছিল না। বাসার মালিক সেলিম দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে লাশটি দেখতে পায়। তবে লাশ বিকৃত হয়ে যাওয়ায় আঘাতের চিহ্ন ছিল কি না তা বোঝা যায়নি। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। সপ্তাহখানেক আগে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই বাড়ির বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সবাই দাবি করছেন, মেয়েটিকে কেউ চিনতেন না।  

আরও পড়ুন

×