ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

করোনাকালে শ্রমিকদের কর্মহীন করার প্রচেষ্টা সহ্য করা হবে না: স্কপ

করোনাকালে শ্রমিকদের কর্মহীন করার প্রচেষ্টা সহ্য করা হবে না: স্কপ
×

মানববন্ধনে বক্তব্য দেন স্কপের নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২০ | ০৪:১৯

করোনা দুর্যোগের মধ্যে শ্রমিক-কর্মচারী ছাঁটাই ও কারখানা লে-অফের মত অমানবিক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

সংগঠনটি বলেছে, করোনাকালে শ্রমিক-কর্মহীনদের কর্মহীন করার প্রচেষ্টা সহ্য করা হবে না। আর বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটায়ের ফলে যে শ্রম অসন্তোষ তৈরি হচ্ছে, তার ফলে উদ্ভূত যে কোনো অস্থিরতার দায় মালিকদের বহন করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে করোনা ঝুঁকিতে থাকা শ্রমজীবীদের সার্বিক সুরক্ষায় স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতীকী মানববন্ধন কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন।

স্কপের যুগ্ম সমন্বয়কারী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শহীদুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, আব্দুল ওয়াহেদ, শামীম আরা, খলিলুর রহমান, আহসান হাবিব বুলবুল প্রমুখ।

আরও পড়ুন

×