ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম লেখালো 'গ্লোবাল ল থিংকার্স সোসাইটি'
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২০ | ১০:৩৮
করোনা মোকাবিলা করে ভবিষ্যত স্বপ্নজয়ের প্রত্যাশায় আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার’ ওয়ার্ল্ড বুক রেকর্ডসে নাম লিখিয়েছে। এই দুর্যোগকালীন সময়ে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে গত ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত এই অনলাইন যুব সম্মেলনে বিশ্বের ১০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গ্লোবাল ল থিংকার্স সোসাইটির প্রেসিডেন্ট রাওমান স্মিতা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসানুল আলম, জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট খালেদ মাসুদ মজুমদার, জয়েন্ট সেক্রেটারি সোলায়মান আহমেদ জীসান, অর্গানাইজিং সেক্রেটারি অ্যাডভোকেট জেসমিন আক্তার প্রমুখ।
রাওমান স্মিতা আরও জানান, সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হয় এই ভার্চুয়াল ইয়ুথ সামিট। করোনার বিরুদ্ধে ভবিষ্যত স্বপ্ন জয়ের অনুপ্রেরণা তৈরির প্রত্যাশাই ছিল এই কার্যক্রমের মূল লক্ষ্য।
তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মত আয়োজিত এ ধরনের আন্তর্জাতিক ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশ নিয়েছেন। দু’দিনের ২৪ ঘন্টার ম্যারাথন প্রোগ্রামে ৪ হাজার ৫০৭ জন অনলাইন রেজিস্টার্ড অংশ নেন। যার মধ্যে বিভিন্ন দেশের ৫৫ জন আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বনামধন্য বক্তা বক্তব্য দেন। যেখানে ১০ জন বিচারকের মাধ্যমে ২২ জনকে পুরস্কৃত করা হয়।
স্মিতা আরো বলেন, গত ১৭ জুলাই তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। ১৮ জুলাই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওয়ান আহমেদ ফয়সাল। মালয়েশিয়ার সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার গনবতিরাও ভেরামান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্মেলন পরবর্তী কার্যক্রম হিসেবে সংগঠনের ১০ বছর পূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলে ১০০ দেশের প্রতিনিধিরা এক সঙ্গে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করা হবে।
এ সময় অ্যাডভোকেট খালেদ মাসুদ বলেন, পৃথিবীর তরুণদের সব প্রতিকহৃলতা মোকাবেলা করে জয়ের জন্য এগিয়ে আসতে হবে। এই করোনা থেকে জয়ের জন্য তরুণদেরই সাহসী ভূমিকা পালন করতে হবে।