দুই শিশুকে নিয়ে মহাখালীতে বাসের অপেক্ষায় জাহাঙ্গীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ১৫:২২
প্রবাসী মেয়ে-জামাতা ও দুই নাতনিকে নিয়ে হবিগঞ্জের মাধবপুর যাবেন কাঠমিস্ত্রী জাহাঙ্গীর হোসেন। সেজন্য দুপুর ১টার দিকে আসেন মহাখালী টার্মিনালে। তবে বাসের অপেক্ষায় তাকে বসে থাকতে হয়েছে দেড় ঘণ্টা। কারণ, দুপুর আড়াইটার আগে বাস নেই বলে জানিয়েছেন ওই রুটে চলাচল করা বিলাস পরিবহনের কর্মীরা।
জাহাঙ্গীরের ছেলে হামিদুল ইসলাম জুয়েল সমকালকে বলেন, মহাখালী ওয়্যারলেস এলাকায় আমার বাসায় ছিলেন বাবা। দুবাই থেকে আমার বোন-ভগ্নিপতি এসেছেন। তাদের নিয়ে গ্রামের বাড়িতে যাবেন বাবা। কিন্তু আজ বাস ছাড়ছে কম। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমার ভগ্নিপতি কিছুটা অসুস্থ। সঙ্গে ছোট্ট দুটি শিশু। কখন বাস ছাড়বে আর কখন তারা বাড়িতে পৌঁছাবে তা নিয়ে চিন্তায় পড়েছি।
মহাখালী বাস টার্মিনাল থেকে আজ দূরপাল্লার বাস ছাড়ছে অর্ধেকেরও কম। ঢাকার অন্যান্য বাস টার্মিনালেও একই অবস্থা। কারণ, যাত্রী মিলছে না। অনেক সময় পরপর যেসব বাস ছাড়ছে, সেগুলোতেও যাত্রী খুব কম। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
তারা জানান, বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে
- বিষয় :
- মহাখালী
