ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্ব গ্রন্থ দিবসে জাতীয় গ্রন্থকেন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব গ্রন্থ দিবসে জাতীয় গ্রন্থকেন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ০২:২৬

বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে রাজধানীতে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজধানীর গুলিস্তানের জাতীয় গ্রন্থকেন্দ্র ভবন থেকে এ শোভাযাত্রা বের হয়। এরপর পল্টন, সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থকেন্দ্রে এসে শেষ হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহর নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রকাশক প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত গ্রন্থাগার প্রতিনিধিরা অংশ নেন।

প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস পালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×