ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিটফোর্ড নার্সিং কলেজে চাকরি মেলা, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

মিটফোর্ড নার্সিং কলেজে চাকরি মেলা, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৮:৫২

রাজধানীর মিটফোর্ড নার্সিং কলেজে ‘কারিগরি শিক্ষা নেব, বেকারমুক্ত দেশ গড়ব, দেশ-বিদেশে কর্মসংস্থান’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা-২০২৬। বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এই জব ফেয়ারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ড. সৈয়দা নওশীন পূর্ণনী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন— স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম এ রুস্তম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব (প্রশাসন) বদরুল আলম এবং উপ-প্রকল্প পরিচালক ডা. মেহবুবা সাঈদ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বাড়ছে। মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ আরও সহজ করে।

জব ফেয়ারে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নিয়োগদাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং চাকরির সুযোগ, প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নার্সিং কলেজের আয়োজনে অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা দেয় এসেট প্রোজেক্ট, বিশ্বব্যাংক, আইবিআরডি এবং আইডিএ।

আরও পড়ুন

×