ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

জেল থেকে পালানো ১০ মামলার আসামি গ্রেপ্তার 

জেল থেকে পালানো ১০ মামলার আসামি গ্রেপ্তার 
×

মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:১৩

রাজধানীর মিরপুর থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বরসংবলিত ২৩টি ব্ল্যাংক চেক উদ্ধার করা হয়।

সিটিটিসির ভাষ্য, অহিদুল আলম দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা ও হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি পুলিশ সদর দপ্তর ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক তালিকার ৬০ নম্বর আসামি। নরসিংদীর মনোহরদী থানায় দায়ের করা বিভিন্ন প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টির বেশি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিটিটিসি।

আরও পড়ুন

×