ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১২:৫৮

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল ও মো. শাকিল।

র‌্যাব-২-এর উপপরিচালক (গণমাধ্যম) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রায়েরবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন মোহাম্মদপুরের কুখ্যাত ‘পাটালী গ্রুপের’ সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এদিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল  এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি মো. মিলনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন টিকাটুলীতে ছিনতাইকারীর হাত থেকে একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। 

আরও পড়ুন

×