ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষতা উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

দক্ষতা উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২০:৩৪

দেশের দক্ষতা উন্নয়ন খাতে সমন্বিত কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ঐক্যবদ্ধ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্কিল ট্রেইনিং প্রোভাইডার সোসাইটির (বিএসটিপিএস) ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। এতে রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) ও ডিসেন্ট জব অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নজরুল ইসলামকে আহ্বায়ক এবং আমদা ইন্টারন্যাশনাল ইমপ্লয়মেন্ট সার্ভিসের প্রধান নির্বাহী আফজাল হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

আয়োজকরা জানান, দেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং সরকারের মানবসম্পদ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঁচ সদস্যবিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে সোসাইটির প্রধান উপদেষ্টা মির্জা নুরুল গণি শোভন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. সালাউদ্দিন, সদস্য সচিব মো. মুরাদ হোসেনসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক স্কিল ট্রেইনিং প্রোভাইডারের মালিক উপস্থিত ছিলেন। তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি সমর্থন জানান।

সভায় আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ঢাকা বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

×