সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে খেলাঘরের বৃক্ষরোপণ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২২:৩৮
সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে সংগঠনের পক্ষ থেকে গাছের চারা রোপন করা হয়েছে। স্কুলের খেলার মাঠের চারপাশে আম, কাঠাঁল, কৃষ্ণচূড়া, কামরাঙা, সেগুন, আমড়াসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ গাছের চারা রোপন কর্মসূচিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ খেলাঘর সংগঠকরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।
কর্মসূচি উদ্বোধন করেন সিদ্ধেশ্বরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামছ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে ছায়মা খানম ও রেজাউল কবির, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমন্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য সাংবাদিক রাজন ভট্টাচার্য, শিল্পী রহমান ও খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাইফুদ্দিন শোভন। এর আগে গত গত ২৭ জুলাই শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করে খেলাঘর।
- বিষয় :
- বৃক্ষরোপণ