ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে লাশের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

পল্লবীতে লাশের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২৩:৫১

রাজধানীর পল্লবী এলাকায় মরদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে তালাব বিহারী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, আজ বিকেলে পল্লবী তালাত ক্যাম্পে ১১ নম্বর ব্লকে ৪ নম্বর লাইনে মরদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মানিক ও সুমনের নেতৃত্বে স্থানীয় জামায়াতের শতাধিক নেতাকর্মী এবং বিহারী সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে বিএনপির অন্তত দেড়শ নেতাকর্মীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। ‎উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক এবং একজন এসআই আহত হয়েছেন। এমদাদুলকে রাতে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকা উত্তপ্ত ছিল। 

সূত্র জানিয়েছে, টয়লেটের জায়গা দখল করে একপক্ষ লাশের গোসল ঘর বানাতে চায়, আরেক পক্ষ পানির পাম্প বসানোর প্রস্তাব দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের সূত্রপাত।

পল্লবী থানার ওসি হাসান বাসির সাংবাদিকদের বলেন, ক্যাম্পে মরদেহের গোসলের জন্য ঘর তৈরি করা হচ্ছিল। ঝামেলাটা বিহারি-বিহারিদের মধ্যে।
 

আরও পড়ুন

×