ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৫ টাকায় পূজার বাজারের সুযোগ দিচ্ছে ডিএসসিসি

৫ টাকায় পূজার বাজারের সুযোগ দিচ্ছে ডিএসসিসি
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৮:০৬

রাজধানীর সনাতন ধর্মবালম্বীদের জন্য ৫ টাকায় পুজোর বাজার করার সুযোগ করে দিতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রমনা মন্দির প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধনের পরপরই ক্রেতারা পূজার সামগ্রী কিনতে পারবেন। 

পূজার বাজার সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মাহবুবুর রহমান সমকালকে জানান, একজন সনাতন ধর্মের মানুষের পূজা করার জন্য যেসব সামগ্রী প্রয়োজন হয়, এতে সে ধরনের সামগ্রী থাকবে। একজন ব্যক্তি ৫ টাকার বিনিময়ে ২০০–২৫০ টাকার জিনিসপত্র পাবেন। ৬ হাজার ব্যক্তির জন্য এই সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। এটা কেবল বৃহস্পতিবারের জন্যই প্রযোজ্য হবে। রমনা মন্দিরের সামনে স্থাপিত ডিএসসিসির বুথ থেকে আগ্রহীরা এ কেনাকাটা করতে পারবেন।  

তিনি বলেন, এছাড়া আমাদের বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিও চলমান রয়েছে।

আরও পড়ুন

×