ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
×
×

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অটোরিকশা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ০৯:১৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ২০:১৩

রাজধানীতে এশিয়ান ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকার বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বাস ও অটোরিকশার এই সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা নিহত চারজনের মরদেহ উদ্ধার করে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×