ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে তরুণ গ্রেপ্তার

ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে তরুণ গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:০০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে সাদ্দাম হোসেন ভূঁইয়া ওরফে অন্তু নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণ কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১০ সূত্র জানায়, গ্রেপ্তার সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে ফেসবুকে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিলেন। তিনি ফেসবুকে মানহানিকর, বিভ্রান্তিমূলক ও আক্রমণাত্মক পোস্ট দিতেন। এ ছাড়া তিনি বিভ্রান্তিমূলক মন্তব্য ও পোস্ট শেয়ার করতেন। 

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন

×