ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা-২’ অনুষ্ঠিত

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা-২’ অনুষ্ঠিত
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১২:২৪ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১২:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা-২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে অর্থী আহমেদ ড্যান্স একাডেমির উদ্যোগে শুরু হওয়া ৯০ মিনিটের এই আয়োজনে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নেয়।

বর্ষার আবহ ও বাংলা সংস্কৃতিকে কেন্দ্র করে পরিবেশিত নৃত্যানুষ্ঠান উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সামাজিক উদ্যোগ। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ওই বুথে আর্থিক সহায়তা প্রদান করেন।

আয়োজকরা জানান, এবারের ‘ঘনঘটা-২’ এ তিন বছর থেকে ৭০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×