ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শ্যামলীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্যামলীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ২৩:৩০

রাজধানীর শ্যামলীতে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেল আরোহী ইজদাদুল হকের শরীর থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালকের সহকারীকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন

×