ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলা একাডেমির চার পুরস্কারজয়ীর নাম ঘোষণা

বাংলা একাডেমির চার পুরস্কারজয়ীর নাম ঘোষণা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ১০:২৩

চলতি বছরের জন্য বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এগুলো হলো- মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার। 

সোমবার একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন কবি মহাদেব সাহা। কথাসাহিত্যিক পাপড়ি রহমান ভূষিত হয়েছেন সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে। মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যকে। নিসর্গ আখ্যান গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন মোকারম হোসেন। তিনি সমকালের খণ্ডকালীন প্রতিবেদক হিসেবে কাজ করছেন। 

আগামী ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

আরও পড়ুন

×