ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফকিরাপুলে হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরাপুলে হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০০:২৪ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৩

রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘রহমানিয়া আবাসিক হোটেল’ থেকে গিয়াস উদ্দীন (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গিয়াস চট্টগ্রামের রাউজান এলাকার নূর ইসলামের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম রোডের কাভার্ড ভ্যানের হেলপার ছিলেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, গত ১ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন গিয়াস উদ্দীন। মঙ্গলবার রাতে ২০৫ নম্বর কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেন হোটেল স্টাফরা। পরে পুলিশ গিয়ে হোটেল স্টাফদের সহযোগিতায় দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×