ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১২:১২ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১২:২৪

রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই দুলাল হাসপাতালে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালিবাড়ী এলাকায় তাদের বাড়ি। তবে পরিবার নিয়ে ডেমরার কামারভোগ এলাকায় থাকতেন হেলাল। তিনি স্থানীয় মায়ের আঁচল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার রাতে ওয়ার্কশপ থেকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন তিনি। রাত ৮টার দিকে ডেমরার বাউনিয়া জুট মিলের সামনের রাস্তায় একটি গর্তে পড়ে যায় মোটরসাইকেলের চাকা। 

এতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মাথায় আঘাত পান হেলাল। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×