ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের 'ইন্সপায়ার' প্রোগ্রাম বাংলাদেশে

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের 'ইন্সপায়ার' প্রোগ্রাম বাংলাদেশে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ১০:২২

সিঙ্গাপুর ট্যুরিজিম বোর্ড (এসটিবি) বৈশ্বিক সম্মেলন, ইনসেনটিভ ট্রাভেল, কনভেনশন ও প্রদর্শনী (এমআইসিই)-ক্ষেত্রে পর্যটকদের আকৃষ্ট করতে ইন সিঙ্গাপুর ইন্সেন্টিভস অ্যান্ড রিওয়ার্ডস (ইন্সপায়ার) নামে একটি ইনসেনটিভ প্রোগ্রাম বৃহস্পতিবার বাংলাদেশে চালু করছে।

ইন্সপায়ার প্রোগ্রাম সম্পর্কে এবং কীভাবে এই প্রোগ্রামের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে তা জানাতে সিঙ্গাপুর ট্যুরিজিম বোর্ড বিজনেস প্রতিনিধি এবং করপোরেটদের জন্য শহরের একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করার মাধ্যমে সিঙ্গাপুরে বিটিএমআইসিই ভ্রমণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০১৮ সালে ২.৯ মিলিয়নেরও বেশি বিটিএমআইসিই পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসেন, যা ২০১৭ সালের পর্যটক সংখ্যা থেকে ১২.১ শতাংশ বেশি। ২০১৮ সালে ট্যুরিজম রিসিপ্টস পূর্বের বছরের তুলনায় ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৬৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলার হয়েছে।

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেলিসা অ্য বলেন, '২০১৮ সালে বিটিএমআইসিই ক্ষেত্রে সফলতা অর্জনের পর বৈশ্বিকভাবে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এর পূর্বে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে করপোরেট গ্রুপের মধ্যে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করা হয়েছিল। কিন্তু বর্তমানে ইন্সপায়ার এর বৈশ্বিক সংস্করণে আমেরিকা, উত্তর এশিয়া, ওশেনিয়া এবং আরও কিছু দেশের বাজারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।' সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×