ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে আনসারুল্লাহর ২ সদস্য গ্রেপ্তার

পল্লবীতে আনসারুল্লাহর ২ সদস্য গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৫ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ০৮:৩১

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে পল্লবীর কেডিসি এলাকা থেকে ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৬) এবং আব্বাসউদ্দীন ওরফে শুকুর আলী (২২)।

শুক্রবার সকালে র‌্যাব-৪ অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক বলেন, কয়েকদিন আগে রাজধানীকে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যেই বৃহস্পতিবার এ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে সংগঠনের কিছু লিফলেট, চাঁদার রশিদ ও উগ্র মতবাদের বই উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×