ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শনিবার ঢাকার একাংশে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

শনিবার ঢাকার একাংশে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১০:২০

গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য শনিবার ঢাকার একাংশে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার ফার্মগেট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেরে বাংলা নগর, পূর্ব রাজাবাজার, কবরস্থান গলি এলাকার ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন অপসারণ করে নতুন পাইপ লাইন স্থাপনের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে ফার্মগেট, শুক্রবাদ, জাতীয় সংসদ ভবন এলাকা, রাজাবাজার, মণিপুরীপাড়ার সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷

আরও পড়ুন

×