পেট্রোবাংলা ভবনে আগুন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ২২:১৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০০:১৩
রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার ১৫তলা ভবনের ১৪তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
- বিষয় :
- কাওরানবাজার
- পেট্রোবাংলা
- অগ্নিকাণ্ড
