ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কারওয়ানবাজারে যাত্রীবাহী বাসে আগুন

কারওয়ানবাজারে যাত্রীবাহী বাসে আগুন
×

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৩ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫২

রাজধানীর কারওয়ান বাজারে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে যাত্রীবাহী একটি বাস।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে কারওয়ানবাজারে সিএ ভবনের সামনে হঠাৎ ট্রাস্ট পরিবহনের বাসটিতে আগুন লাগে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত রাস্তার দু'পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ইঞ্জিনে ধোঁয়া দেখে চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

×