ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশালা মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি বাটা সিগন্যাল মোড়ে থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, ইব্রাহিম কার্দি, হাবিবুর রহমান হাবিব, রয়েল হক, সালেহ আহমেদ, কাজি হায়াত মাহমুদ জুয়েল,আব্দুল আহাদ ভুইয়া, তালহা জুবায়ের, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু,  সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, রায়হান খানসহ শতাধিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×