ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দুস্থ শিশুদের মাঝে আস্থা'র খাবার বিতরণ

দুস্থ শিশুদের মাঝে আস্থা'র খাবার বিতরণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ১০:০৪

‘অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি।’ এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক সংগঠন আস্থা এবং প্রভাতি যুব ও মহিলা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

গত ৪ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর বিহারী কাম্পে দিনভর এই কর্মসূচি চলে।

এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা  অঞ্চল-১-এর সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আস্থা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এবং শহর সমাজ সেবা অঞ্চল-১-এর ডিসি প্রতিনিধি রাবেয়া বশির রুমি, প্রভাতি যুব ও মহিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম উর্মি। এছাও উপস্থিত ছিল- আস্থা বিকশিত শিশু সংস্থার সভাপতি ইব্রাহিম শিকদার, সেচ্ছাসেবী প্রতিনিধি পলি, পপি, রানি পমুখ।

অনুষ্ঠানে দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় আপচয় রোধ করে শিশুদের খাবার অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষদের আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×