নোয়াখালী থেকে ৪ 'জঙ্গি' গ্রেপ্তার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ২৩:০৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৬
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
তারা হলেন- আব্দুল্লাহ কবির, সোহেল, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসেন।
রোববার সন্ধ্যায় নোয়াখালীর সুধারাম থানার দুর্গানগর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান।
তিনি জানান, গ্রেপ্তার চারজনের কাছ থেকে বেশ কিছু উগ্র মতাবলম্বী বই উদ্ধার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
- বিষয় :
- আনসারুল্লাহ বাংলা টিম
- জঙ্গি
