ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিজয় দিবস উপলক্ষে বিপিএসসি-তে বিশেষ অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষে বিপিএসসি-তে বিশেষ অনুষ্ঠান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৯

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে রোববার দুপুরে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহান মুক্তিযুদ্ধে প্রজাতন্ত্রের শহীদ কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে কমিশনের চত্ত্বরে নির্মিত মৃত্যুঞ্জয়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে কমিশনের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ সচিবালয়ের ‘৭১ মিলনায়তনে’ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এই অসাধারণ সময়ে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের মনোলোক সমৃদ্ধ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

কমিশন সচিবালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×