ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ফল উৎসবের সংস্কৃতি তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

ফল উৎসবের সংস্কৃতি তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
×

জহির উদ্দিন স্বপন

 বাসস

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘ফল উৎসব’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজনে সকাল থেকে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ কেবল একটি ছোটখাটো উৎসব নয়, এর পেছনে একটি সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন রয়েছে। পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এই মৌসুমে একসঙ্গে ফল বিনিময় এবং ফল আহারের গুরুত্ব অপরিসীম।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী।
 

আরও পড়ুন

×