কাঁটাবন মার্কেটে আগুনে পুড়ল ১০ দোকান
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ | ১১:৩৮
রাজধানীর কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন লেগে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে। রোববার রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। মার্কেটটির নিচতলা ও দোতলায় ৮ থেকে ১০টি দোকান পুড়ে গেছে।
এ কর্মকর্তা বলেন, মার্কেটটির বিভিন্ন দোকানে প্রিন্টের কালি, কাগজ, বিভিন্ন ক্রেস্ট তৈরিতে ব্যবহৃত আঠা ও প্লাস্টিক ছিল। এর সবই অতিদাহ্য। এজন্য আগুন নিয়ন্ত্রণ করা গেলেও দীর্ঘক্ষণ ধোঁয়া ছিল।
- বিষয় :
- কাটাবন মার্কেট
- আগুন
